Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আজ পয়লা ফাল্গুন, বসন্ত বরণে রঙিন বাংলাদেশ

শীতের কাঁপন পেরিয়ে প্রকৃতিতে আগমনী সুর বয়ে আনছে বসন্ত। দখিনা হাওয়া ও নাতিশীতোষ্ণ আবহাওয়ার আমেজে দরজায় কড়া নাড়ছে ঋতুরাজ বসন্ত। পহেলা ফাল্গুন উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজন গ্রহণ করেছে সাংস্কৃতিক সংগঠনগুলো।

ঋতুরাজ বসন্তকে বরণ করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ২২৫ জন নৃত্যশিল্পীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বসন্তবরণ উৎসব উদযাপন করা হবে।

রাজধানীর রমনায় বিকাল সাড়ে তিনটায় শতায়ু অঙ্গনের পাশে মঞ্চে শিশু নৃত্যদল ও শিশু সংগীত দলের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। বিকাল সাড়ে ৪টায় বসন্তের রঙিন শোভাযাত্রা রমনা পার্ক থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে সমবেত হবে। বিকাল সাড়ে ৫টায় একাডেমির উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব খলিল আহমদ। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠানে শুরুতেই পরিবেশিত হবে দলীয় ‘ঢাক নৃত্য’। এরপর পর্যায়ক্রমে দলীয় নৃত্য ‘শুভেচ্ছা ও ভালোবাসা’, দলীয় সংগীত ‘আনন্দ লোকে’, দ্বৈত আবৃত্তি ‘রুমঝুম কে বাজায়’, একক সংগীত ‘যেথা রামধনু উঠে হেসে’সহ নানা পরিবেশনা অনুষ্ঠিত হবে।

এছাড়া দলীয় নৃত্য ‘সুন্দরের অতন্দ্র প্রহরী’, দ্বৈত নৃত্য ‘আজি দক্ষিণ পবনে’, দলীয় সংগীত ‘মন শুধু মন ছুয়েছে’, দলীয় নৃত্য ‘বসন্ত মুখর আজি’ ও ‘নীল দিগন্তে’, দ্বৈত সংগীত, আবৃত্তি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্য পরিবেশিত হবে। সবশেষে শিল্পকলা একাডেমির নৃত্যদলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ফ্যাশন ডান্স প্যারেড।

এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে ‘ভালোবাসার দিনে বসন্ত উৎসব’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা ১২টায় ডিআরইউ প্রাঙ্গণে বাউল গানের আসর বসবে। এতে ফকির লালন সাঁই ও বাউলসাধক শাহ আব্দুল করিমসহ বাংলার লোককবিদের গান পরিবেশন করবে শিল্পকলা একাডেমির বাউলদল।

বসন্তের রঙে রাঙাতে রাজধানী জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রকৃতি আর মানুষের মিলিত আনন্দেই বরণ করা হচ্ছে নতুন ঋতুকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

আজ পয়লা ফাল্গুন, বসন্ত বরণে রঙিন বাংলাদেশ

আপডেট টাইম : 11:42:49 am, Saturday, 14 February 2026