Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

৬০ বছরেও ‘কিশোরী’ থাকতে চান চমক

বছর দুয়েক আগে মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করে আলোচনায় এসেছিলেন মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ভালোবাসা দিবসে ব্যক্তিজীবনের আবেগঘন এক পোস্ট দিয়ে আবারও আলোচনায় তিনি।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নিজের ফেসবুক পেজে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে চমক লেখেন, “এখন আমার কাছে ভালোবাসা মানে পুরনো মানুষটাকে প্রতিদিন নতুন করে খুঁজে নেওয়া, পাশে থাকা, যত্ন করা।”

ভবিষ্যৎ জীবন নিয়ে এক কোমল স্বপ্নের কথাও জানান তিনি। চমকের ভাষায়, “আমার ৬০তম বসন্তে, কুঁচকে যাওয়া হাত তোমার হাতে রেখে এক বসন্ত বিকেল উদ্‌যাপন করতে চাই।”

পোস্টে তিনি উল্লেখ করেন, জীবনের শেষ প্রান্তে প্রিয় মানুষটির সঙ্গে সাধারণ কিছু মুহূর্ত উপভোগ করাই তার সবচেয়ে বড় ইচ্ছা—কখনো নরওয়ের কোনো নির্জন গ্রামে বসে কফি খাওয়া, কখনো প্রিয় কবিতা পড়তে পড়তে তার কাঁধে মাথা রাখা।

মার্কিন কবি Shel Silverstein–এর কবিতা পড়ার প্রসঙ্গ টেনে চমক লেখেন, “তুমি অন্য মেয়ের দিকে তাকালে তোমার দিকে চোখ রাঙিয়ে তাকাতে চাই।”

তিনি আরও যোগ করেন, “শেল সিলভারস্টেইনের একটা কবিতা পড়তে পড়তে তোমার কাঁধে মাথা রেখে, ৬০ বছর বয়সেও নিজেকে কিশোরী ভাবতে চাই।”

জীবনের শেষ ইচ্ছার কথা বলতে গিয়ে চমক লেখেন, “খুব সাধারণ কয়েকটা স্বপ্ন ছিল। প্রায় সবই পূরণ হয়েছে। এখন শুধু তোমার সঙ্গে বৃদ্ধ হতে চাই। এটা পূরণ হলে আর কোনো আফসোস থাকবে না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

৬০ বছরেও ‘কিশোরী’ থাকতে চান চমক

আপডেট টাইম : 11:16:20 am, Saturday, 14 February 2026