Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইতালিতে দেড় লাখ বাংলাদেশির ভবিষ্যৎ অনিশ্চয়তায়!

প্রায় ৬ লাখ অনিয়মিত (অবৈধ) অভিবাসীর বৈধতার দাবিতে বিক্ষোভ হয়েছে ইতালির রাজধানী Rome-এ। স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শহরে বিশাল সমাবেশের আয়োজন করে একটি সামাজিক সংগঠন। অবিলম্বে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দেওয়ার আহ্বান জানানো হয় ইতালি সরকারের প্রতি।

ইতালিতে অনিয়মিত অভিবাসীদের বৈধ করার আন্দোলন নতুন নয়। প্রায় তিন দশক ধরে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা নিজেদের অধিকার আদায়ে আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও এলাকায় শত শত মানুষ বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

এদিকে অনিয়মিত অভিবাসন মোকাবিলা ও অভিবাসন নীতি আরও কঠোর করার লক্ষ্যে সম্প্রতি ইতালির মন্ত্রিসভার বৈঠকে একটি আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। বিলটি আইন হিসেবে কার্যকর হওয়ার আগে দেশটির সংসদের উভয় কক্ষে আলোচনা ও অনুমোদন প্রয়োজন হবে।

বর্তমানে ইতালিতে প্রায় ৬ লাখ বিদেশি অনিয়মিতভাবে বসবাস করছেন, যাদের মধ্যে আনুমানিক দেড় লাখ বাংলাদেশি। সংশ্লিষ্টদের দাবি, অনেক বাংলাদেশি বৈধভাবে ইতালিতে প্রবেশ করলেও দালাল চক্রের খপ্পরে পড়ে পরবর্তীতে অনিয়মিত অবস্থায় পড়েছেন।

বিক্ষোভকারীরা জানান, অনিয়মিত অভিবাসীদের বৈধতা দেওয়া তাদের মৌলিক অধিকার। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

তবে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান খুঁজতে চায় বলে জানিয়েছে Ministero dell’Interno (ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়)।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৬৬ হাজার অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছেন, যার মধ্যে ৪০ হাজারেরও বেশি ছিলেন বাংলাদেশি। এমনকি চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে আরও ৭৫৯ জন বাংলাদেশি ইতালিতে পৌঁছেছেন।

বিশ্লেষকদের মতে, অভিবাসন নীতি কঠোর হলে ইতালিতে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

ইতালিতে দেড় লাখ বাংলাদেশির ভবিষ্যৎ অনিশ্চয়তায়!

আপডেট টাইম : 09:41:27 pm, Sunday, 15 February 2026