Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৫১৯ কোটি টাকার

চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয়। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৬ হাজার ৫১৮ কোটি ৮০ লাখ টাকা, প্রায় ১৬ হাজার ৫১৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫ কোটি ডলার বেশি রেমিট্যান্স এসেছে, যা টাকার অঙ্কে প্রায় ৬১০ কোটি টাকা বেশি। এ সময়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩ দশমিক ৮ শতাংশ।

তিনি আরও জানান, চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২০ হাজার ৭৮৭ মিলিয়ন মার্কিন ডলার (২০৭৮ কোটি ৭০ লাখ ডলার)। এর আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৫) এসেছিল ১৭ হাজার ২৬৬ মিলিয়ন ডলার (১৭২৬ কোটি ৬০ লাখ ডলার)।

এদিকে সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ দশমিক ১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে প্রণোদনা, হুন্ডি দমনে নজরদারি এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৫১৯ কোটি টাকার

আপডেট টাইম : 09:37:15 pm, Sunday, 15 February 2026