Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ওমরাহ শেষে ফেরার পথে একই পরিবারের ৫ জনসহ ৬ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য রয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সৌদি আরবের জেদ্দা থেকে আভা যাওয়ার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ওমরাহ সম্পন্ন করে ফেরার সময় নিহতদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের পাঁচজনসহ মোট ছয়জন। নিহতরা হলেন রামগঞ্জ উপজেলার নলচারা বেপারী বাড়ির বাসিন্দা মিজানুর রহমান, তার স্ত্রী এবং তাদের তিন কন্যাসন্তান। এছাড়া একই গাড়িতে থাকা তাদের আরও এক স্বজনও নিহত হয়েছেন।

দুর্ঘটনার খবরে দেশে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ চলছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

ওমরাহ শেষে ফেরার পথে একই পরিবারের ৫ জনসহ ৬ বাংলাদেশি নিহত

আপডেট টাইম : 03:54:29 pm, Monday, 16 February 2026