Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

ক্যানসার মুক্তির আগেই হিনা খানের মা হওয়ার গুঞ্জন

ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হিনা খান মা হতে চলেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। সম্প্রতি তার কিছু ছবি ও একটি রিয়্যালিটি শো-তে দেওয়া বক্তব্যকে ঘিরে এ জল্পনার সূত্রপাত। তবে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে এখন পর্যন্ত হিনা কিংবা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সম্প্রতি ‘পতি পত্নী অউর পঙ্গা’ শিরোনামের একটি অনুষ্ঠানে স্বামী রকি জায়সওয়ালকে সঙ্গে নিয়ে অতিথি হিসেবে উপস্থিত হন হিনা। অনুষ্ঠানের সঞ্চালক মুনাব্বার ফারুকী হঠাৎ করেই তাকে সন্তান লালন-পালন সংক্রান্ত নানা পরামর্শ দিতে শুরু করলে বিষয়টি দর্শকদের নজর কাড়ে। সেখান থেকেই অনেকের মধ্যে ধারণা জন্ম নেয়, হয়তো প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।

এরপর সামাজিক মাধ্যমে হিনার শেয়ার করা কয়েকটি ছবিও আলোচনায় আসে। সালোয়ার-কামিজ পরা ছবিগুলোতে নেটিজেনদের একাংশের দাবি, ওড়না দিয়ে ‘বেবি বাম্প’ আড়াল করার চেষ্টা করেছেন তিনি। তবে অন্যদের মতে, এটি কেবল ক্যামেরার অ্যাঙ্গেল বা পোশাকের ঢিলেঢালা নকশার ফল।

উল্লেখ্য, ২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই প্রকাশ করেছিলেন হিনা খান। কঠিন এই সময়ে মানসিক দৃঢ়তা ধরে রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। অসুস্থতার মধ্যেই দীর্ঘদিনের প্রেমিক রকি জায়সওয়ালকে বিয়ে করেন। ক্যানসারের কঠিন সময়েও সামাজিক মাধ্যমে ভক্তদের সমর্থন ও ভালোবাসা পেয়েছেন নিয়মিত।

এক সাক্ষাৎকারে প্রথমবার ক্যানসার শনাক্ত হওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে হিনা বলেন, খবরটি শুনে ভেঙে না পড়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি সে সময় নিজের প্রিয় খাবার ফালুদা অর্ডার করে খান। বর্তমানে সুস্থতার পথে লড়াই চালিয়ে যাওয়া এই অভিনেত্রী সত্যিই মা হতে চলেছেন কি না—তা জানার অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

ক্যানসার মুক্তির আগেই হিনা খানের মা হওয়ার গুঞ্জন

আপডেট টাইম : 04:09:11 pm, Monday, 16 February 2026