Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

কানাডার ক্যালগেরিতে তীব্র শীত ও তুষারপাতে বিপর্যস্ত জনজীবন

তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে ক্যালগেরিসহ আশপাশের এলাকা। আলবার্টা প্রদেশজুড়ে বইছে প্রচণ্ড ঠান্ডা বাতাস। গত সোমবার থেকে তাপমাত্রা মাইনাস ২৩ থেকে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।

ক্যালগেরি পুলিশ জানিয়েছে, তুষারপাত ও পিচ্ছিল সড়কের কারণে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তীব্র ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলেও বিঘ্ন ঘটছে। নির্ধারিত ফ্লাইট বিলম্বিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেক ক্ষেত্রে বিলম্ব হয়েছে ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত। আবহাওয়ার কারণে বেশ কিছু ফ্লাইট বাতিলও করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কানাডার প্রধান দুই এয়ারলাইনস Air Canada এবং WestJet।

অন্যদিকে, ঘন বরফের আস্তরণে ঢেকে গেছে ক্যালগেরির সড়কগুলো। পিচ্ছিল রাস্তায় যানবাহন চলছে ধীরগতিতে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তুষারপাতের কারণে গণপরিবহন বাস চলাচলেও ব্যাঘাত ঘটেছে। নির্ধারিত সময়ে বাস না আসায় বিভিন্ন স্থানে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।

পরিস্থিতি মোকাবিলায় City of Calgary এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলো বিশেষ সতর্কবার্তা জারি করেছে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

কানাডার ক্যালগেরিতে তীব্র শীত ও তুষারপাতে বিপর্যস্ত জনজীবন

আপডেট টাইম : 06:16:01 am, Thursday, 19 February 2026