Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

ফেব্রুয়ারির ১৭ দিনে রেমিট্যান্স ১৯৭ কোটি ডলার

চলতি মাসের প্রথম ১৭ দিনেই দেশে এসেছে ১৯৭ কোটি বা ১ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। সে হিসাবে প্রতিদিন গড়ে এসেছে প্রায় ১১ কোটি ৫৯ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানান। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম ১৭ দিনেই রেমিট্যান্সের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৫৮ কোটি ১০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৪০ কোটি ৩০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি।

এর আগে জানুয়ারি মাসে দেশে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স—যা দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বিবেচিত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

ফেব্রুয়ারির ১৭ দিনে রেমিট্যান্স ১৯৭ কোটি ডলার

আপডেট টাইম : 05:50:43 am, Thursday, 19 February 2026