Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

শুরু হলো সংযমের মাস পবিত্র রমজান

বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আজ বৃহস্পতিবার প্রথম রোজা। আগামী ১৬ মার্চ রাতে পালিত হবে পবিত্র শবেকদর। বরকতময় এই মাসের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়। রমজান মাসে প্রতিদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য ফরজ। সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার চর্চার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন মুসল্লিরা। কোরআনে বলা হয়েছে, ‘রমজান মাস, এ মাসেই কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত, সত্যপথের সুস্পষ্ট নিদর্শন এবং হক-বাতিলের পার্থক্যকারী…’ (সুরা বাকারা: আয়াত ১৮৫)।

গতকাল বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এ জাতীয় চাঁদ দেখা কমিটি–র সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভা শেষে রমজানের চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ–এর উদ্যোগে জাতীয় মসজিদের উত্তর গেট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। ধর্মসচিব মো. কামাল উদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ অন্যরা। ধর্মসচিব দেশবাসীকে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান।

এদিকে দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবি আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এক বিবৃতিতে বলা হয়, রমজানের প্রথম ছয় দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে প্রতিদিন এক পারা করে তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে কোরআন খতম করা সম্ভব হবে। বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী মুসল্লিদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বাণীতে তিনি বলেন, রমজান আত্মসংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য সুযোগ এনে দেয়। তিনি ধনী-গরিব সবার মাঝে সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ ও সংঘাত পরিহার করে জীবনের সর্বস্তরে সংযম ও পরিমিতিবোধ চর্চা করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

শুরু হলো সংযমের মাস পবিত্র রমজান

আপডেট টাইম : 06:02:31 am, Thursday, 19 February 2026