Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

ভয়াবহ তুষারঝড়ের আশঙ্কায় নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ও নিউ জার্সিতে হঠাৎ করে তীব্র শীতকালীন দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে দুই এলাকাতেই ভারী তুষারপাতের সঙ্গে প্রবল বাতাস বইছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও অবনতি হয়ে ভয়াবহ তুষারঝড়ে রূপ নিতে পারে।

এই প্রেক্ষাপটে নিউইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্যের গভর্নররা নিজ নিজ এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রোববার রাত থেকে জারি করা এই জরুরি অবস্থা সোমবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত কার্যকর রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ক্ষতিগ্রস্ত অঞ্চলের অধিকাংশ এলাকায় ১৮ থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ মাইল বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জরুরি অবস্থার মধ্যে বাসিন্দাদের ঘরে থাকার এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড, ওয়েস্টচেস্টার ও উত্তর নিউ জার্সির বিভিন্ন এলাকায় ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

ভয়াবহ তুষারঝড়ের আশঙ্কায় নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা

আপডেট টাইম : 05:31:01 pm, Monday, 23 February 2026