Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য এনবিআরের বিশেষ সুবিধা চালু

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে বিশেষ রেজিস্ট্রেশন সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ব্যবস্থার মাধ্যমে প্রবাসী করদাতারা এখন মোবাইল নম্বর ছাড়াই ই-মেইল ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন ও পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন এই সুবিধার আওতায় মোবাইল ফোনে ওটিপি পাঠানোর পরিবর্তে করদাতার নিজস্ব ই-মেইল ঠিকানায় ওটিপি পাঠানো হবে। এর মাধ্যমে নিবন্ধন, পাসওয়ার্ড পরিবর্তন এবং ই-রিটার্ন দাখিলের কাজ সম্পন্ন করা যাবে।

এনবিআর জানায়, যেসব করদাতা আগে বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে যুক্ত হয়েছিলেন, কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করায় সেই নম্বরে ওটিপি গ্রহণে অক্ষম, তাদের জন্যই ই-মেইল ভেরিফিকেশনভিত্তিক এই বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে।

যেভাবে আবেদন করবেন

বিদেশে অবস্থানরত করদাতাকে নিজের ব্যবহৃত ই-মেইল ঠিকানা থেকে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় আবেদন পাঠাতে হবে। আবেদনের সঙ্গে নিম্নোক্ত তথ্য ও কাগজপত্র সংযুক্ত করতে হবে—

  • পাসপোর্টের কপি
  • জাতীয় পরিচয়পত্রের কপি
  • ভিসা পেজের কপি
  • বিদেশে বর্তমান ঠিকানা
  • বিদেশে ব্যবহৃত মোবাইল বা ফোন নম্বর
  • সর্বশেষ বাংলাদেশ ত্যাগের তারিখ

এনবিআর আবেদন যাচাই-বাছাই শেষে ই-মেইল ঠিকানা ভেরিফাই করলে সংশ্লিষ্ট করদাতা সেই ভেরিফাইড ই-মেইলে পাঠানো ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট, নতুন করে নিবন্ধন এবং ই-রিটার্ন দাখিলসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এনবিআর আরও জানায়, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল পদ্ধতি সহজ হওয়ায় ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ ব্যক্তি করদাতা ই-রিটার্ন জমা দিয়েছেন। সংস্থাটি সব ব্যক্তি করদাতাকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য এনবিআরের বিশেষ সুবিধা চালু

আপডেট টাইম : 02:56:52 pm, Tuesday, 24 February 2026