Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

ধর্মীয় ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ ও মালয়েশিয়া

বাংলাদেশ ও মালয়েশিয়া ধর্মীয় খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সমন্বিত উদ্যোগ জোরদারের বিষয়ে সম্মতি হয়েছে।

মঙ্গলবার ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এবং মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান-এর মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের ধর্মমন্ত্রী হজ ব্যবস্থাপনা, যাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হজ কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনা এবং যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে উভয় দেশ একে অপরের সফল উদ্যোগ ও উত্তম চর্চা অনুসরণ করতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশের মন্ত্রীরা ভবিষ্যতে ধর্মীয় সহযোগিতা আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ধর্মীয় শিক্ষাকে আরও কার্যকর ও যুগোপযোগী করে তোলার বিষয়েও মতবিনিময় হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

ধর্মীয় ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ ও মালয়েশিয়া

আপডেট টাইম : 10:51:35 am, Wednesday, 25 February 2026