Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনে আগ্রহী আফগানিস্তান

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাত আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী কাবুল। তবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে পাল্টা প্রতিক্রিয়া জানাতে তারা প্রস্তুত বলেও সতর্ক করেছেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, “আমরা শান্তিপূর্ণ সমাধানের পক্ষপাতী এবং এখনো সংলাপের মাধ্যমে বর্তমান পরিস্থিতি নিরসন করতে চাই।”

তিনি দাবি করেন, পাকিস্তান যদি সামরিক পথ বেছে নেয়, তাহলে আফগানিস্তানও প্রতিরোধ গড়ে তুলবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছি। এর মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—আমাদের সক্ষমতা তাদের নিরাপত্তা বলয়ের গভীর পর্যন্ত পৌঁছাতে পারে।”

মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তান কখনোই আন্তরিকভাবে আলোচনায় বসতে আগ্রহ দেখায়নি। তিনি আরও বলেন, শুক্রবারও আফগান আকাশসীমায় পাকিস্তানের গোয়েন্দা বিমান উড়তে দেখা গেছে, যা উত্তেজনা বাড়াচ্ছে।

তিনি মন্তব্য করেন, পাকিস্তানের সেনাবাহিনীর একটি অংশ এই অঞ্চলের অস্থিতিশীলতার জন্য সরাসরি দায়ী।

দীর্ঘদিন ধরেই পাকিস্তান অভিযোগ করে আসছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আফগান তালেবান সরকার আশ্রয় ও সহায়তা দিচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে গত রোববার আফগান ভূখণ্ডে বিমান হামলা চালায় পাকিস্তান। এর জবাবে বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় আফগান বাহিনী।

সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, টিটিপি ইস্যু একটি অজুহাত মাত্র। এই অজুহাত ব্যবহার করেই পাকিস্তান পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যদি কোনো ‘শয়তানি কর্মকাণ্ডে’ জড়ায়, তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

ভারতের সঙ্গে আফগানিস্তানের সুসম্পর্কের প্রসঙ্গ টেনে তালেবান সরকারের এই মুখপাত্র জানান, এই সম্পর্ক কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনে আগ্রহী আফগানিস্তান

আপডেট টাইম : 09:17:07 pm, Friday, 27 February 2026