Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

ইসরায়েলে সরাসরি আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র

ইসরায়েলের মধ্যাঞ্চলের দুটি এলাকায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। হামলার পরপরই ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সকাল থেকে ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এতে উপকূলীয় গুরুত্বপূর্ণ এলাকা তেল আবিব ও হাইফা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। এসব এলাকায় বারবার সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে উত্তর ইসরায়েলের একটি নয়তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ঘটনায় একজন ব্যক্তি আহত হয়েছেন। চ্যানেল-১২ জানিয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে তিনি সামান্য আহত হন। হামলায় ভবনের একটি অ্যাপার্টমেন্টে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও হামলা জোরদার করেছে। তেহরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা শুরু করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে।

চলমান উত্তেজনার প্রেক্ষিতে উপসাগরীয় কয়েকটি দেশ নিরাপত্তাজনিত কারণে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি ঘিরে পুরো অঞ্চলে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে সরাসরি আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র

আপডেট টাইম : 10:50:34 pm, Saturday, 28 February 2026