যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের চার দেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। দেশগুলো হলো: ইরাক, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এই নির্দেশনা এসব দেশের বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
বাহরাইন:
বাহরাইন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কারণে বাংলাদেশি নাগরিকদের নিজ বাসা বা নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অতি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া থেকে বিরত থাকুন। নগদ টাকা, সি.পি.আর, ওষুধ, শুকনো খাবার, মোবাইল চার্জারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় সঙ্গে রাখুন। স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলুন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান পরিস্থিতি সম্পর্কিত ভিডিও বা ছবি আপলোড করা থেকে বিরত থাকুন।
জরুরি যোগাযোগ: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫, ইমেইল:mission.manama@mofa.gov.bd
কুয়েত:
কুয়েত দূতাবাস জানিয়েছে, সামরিক স্থাপনার আশপাশে থাকা এড়িয়ে নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করুন। নগদ টাকা, কুয়েত সিভিল আইডি, হেলথ ইন্সুরেন্স কার্ড, ওষুধ, মোবাইল ফোন ও চার্জার, শুকনো খাবার ও পানি সবসময় সঙ্গে রাখুন। কুয়েত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও বা ছবি আপলোড থেকে বিরত থাকুন।
জরুরি হটলাইন: +965 69920013, +965 66516404, +965 50895161, ইমেইল:mission.kuwait@mofa.gov.bd
ইরাক:
ইরাক দূতাবাস জানিয়েছে, ইরান-ইসরায়েলের সংঘাতের কারণে নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করা উচিত। সামরিক স্থাপনার কাছাকাছি যাবেন না এবং ইরাকি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন।
জরুরি হটলাইন: +9647827883680 (Whatsapp), ইমেইল:mission.baghdad@mofa.gov.bd
সংযুক্ত আরব আমিরাত:
আবুধাবি দূতাবাস জানিয়েছে, সামরিক স্থাপনার কাছাকাছি যাবেন না, নিজ বাসা বা নিরাপদ স্থানে থাকুন এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া থেকে বিরত থাকুন। নগদ টাকা, এমিরেটস আইডি, পাসপোর্ট, ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, পানি ও শুকনো খাবার সবসময় সঙ্গে রাখুন। স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলুন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বা ছবি আপলোড থেকে বিরত থাকুন।
জরুরি হটলাইন:+971 56611 7215, +971 02446 5100, +971 54 743 9392, +971 50 264 3396;
ইমেইল:mission.abudhabi@mofa.gov.bd,mission.dubai@mofa.gov.bd
, +971 508168253, +971 508168363
এই সতর্কবার্তার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অবস্থান ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রবাসীর কথা ডেস্ক 



















