Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

শাহজালাল বিমানবন্দরে তিন দিনে ৭৪টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা সংকটের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তিন দিনে (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে ঢাকাগামী ও ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচলে সরাসরি প্রভাব পড়ে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি রাত পর্যন্ত মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে এমিরেটস, গালফ এয়ার ও ফ্লাইদুবাইয়ের একটি করে, এয়ার অ্যারাবিয়ার তিনটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ছয়টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি ফ্লাইট ছিল।

রোববার (১ মার্চ) একদিনেই বাতিল করা হয় আরও ৪০টি ফ্লাইট। এদিন জাজিরা এয়ারওয়েজের দুটি, এমিরেটসের পাঁচটি, গালফ এয়ারের দুটি, ফ্লাইদুবাইয়ের চারটি, কাতার এয়ারওয়েজের দুটি, সালাম এয়ারের দুটি, এয়ার অ্যারাবিয়ার আটটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের চারটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নয়টি ফ্লাইট বাতিল করা হয়।

এছাড়া সোমবার (২ মার্চ) পর্যন্ত আরও ১১টি ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের পাঁচটি এবং গালফ এয়ারের দুটি ফ্লাইট রয়েছে।

সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত মোট ৭৪টি ফ্লাইট বাতিল হওয়ায় মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

শাহজালাল বিমানবন্দরে তিন দিনে ৭৪টি ফ্লাইট বাতিল

আপডেট টাইম : 07:24:56 pm, Sunday, 1 March 2026