Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইরানি হামলায় হাসপাতালে ভর্তি ৭৭৭ ইসরায়েলি

ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের চালানো হামলায় এখন পর্যন্ত ৭৭৭ জন ইসরায়েলি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে বর্তমানে ৮৬ জন জরুরি বিভাগ ও হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। গুরুতর আহতদের মধ্যে দুজন ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে এবং বাকি দুজন অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়াজনিত কারণে আহত হয়েছেন। পাশাপাশি আরও চারজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, মাঝারি মাত্রার আঘাত পেয়েছেন অন্তত ২০ জন। এছাড়া ৫৮ জনের অবস্থা স্থিতিশীল এবং তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি সাইরেন বাজার পর নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় আতঙ্ক ও হুড়োহুড়ির কারণে বহু মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন। ফলে সরাসরি হামলার পাশাপাশি এই পরিস্থিতিও আহতের সংখ্যা বাড়িয়েছে।

উল্লেখ্য, ইরানে পরিচালিত ইসরায়েলি সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রোয়ারিং লায়ন’। শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর পালটা প্রতিক্রিয়া হিসেবে ইরান এই হামলা চালায়।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

ইরানি হামলায় হাসপাতালে ভর্তি ৭৭৭ ইসরায়েলি

আপডেট টাইম : 05:48:46 pm, Monday, 2 March 2026