Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতদের একজন সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ। তিনি আজমান, সংযুক্ত আরব আমিরাত-এ আকাশ থেকে নেমে আসা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারান।

অপর নিহত ব্যক্তি বাহরাইন-প্রবাসী মোহাম্মদ তারেক। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। একই ঘটনায় সেখানে আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ছাড়া কুয়েত-এ চার বাংলাদেশি ড্রোন হামলায় আহত হয়েছেন। তারা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান ও কুমিল্লার চাঁদিনার দুলাল মিয়া। আহতরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিয়েছেন এবং বর্তমানে স্থিতিশীল আছেন। কুয়েত দূতাবাস তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অঞ্চলে বসবাসরত প্রায় ৬০ লাখ বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে প্রবাসীদের সতর্ক থাকার এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিতে বলা হয়েছে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

আপডেট টাইম : 05:42:23 pm, Monday, 2 March 2026