Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তর হিজবুল্লাহর ড্রোন হামলা

ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই)–এর সদরদপ্তরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের একটি ড্রোন পরিচালনাকেন্দ্রেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

ফরাসি বার্তা সংস্থা এএফপি–এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গভীর রাতে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত আইএআই সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই হিজবুল্লাহ এ বিষয়ে বিবৃতি দেয়।

হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, লেবাননের বিভিন্ন শহর ও জনপদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় রাত আনুমানিক ২টার দিকে অধিকৃত ফিলিস্তিনের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয় লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

পৃথক এক ঘোষণায় গোষ্ঠীটি আরও জানায়, ভোরের আগে উত্তর ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণ ও পরিচালনা ঘাঁটিতে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক ড্রোন, স্যাটেলাইট ও মহাকাশ প্রযুক্তিসহ বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ও বেসামরিক সরঞ্জাম উৎপাদনের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।

হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তর হিজবুল্লাহর ড্রোন হামলা

আপডেট টাইম : 05:09:19 pm, Wednesday, 4 March 2026