Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

আর্জেন্টিনায় দূতাবাস খুলবে বাংলাদেশ

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় শিগগিরই বাংলাদেশ দূতাবাস চালু করতে যাচ্ছে সরকার। বুধবার (৪ মার্চ) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্জেন্টিনায় বাংলাদেশ দূতাবাস স্থাপনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে দেশটির রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। তিনি উল্লেখ করেন, আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অন্যতম বড় সমর্থক দেশ বাংলাদেশ এবং সে কারণে দেশটিতে বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা হবে।

খলিলুর রহমান জানান, ভবিষ্যতে কৃষি, জ্বালানি ও তৈরি পোশাক খাতে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তোলার সুযোগ রয়েছে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে রপ্তানি ও আমদানির বৈচিত্র্য বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, কৃষিতে প্রযুক্তিগত সহযোগিতা, ফুটবল সংক্রান্ত বিদ্যমান সমঝোতা স্মারকের বাস্তবায়ন, জ্বালানি বাণিজ্য এবং সরবরাহ শৃঙ্খলে অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আর্জেন্টিনা দূতাবাস পুনরায় চালু এবং বুয়েনস আইরেসে বাংলাদেশ দূতাবাস স্থাপনে আর্জেন্টিনার সম্মতির প্রশংসা করেন। তিনি দ্রুত সময়ের মধ্যে আর্জেন্টিনার রাজধানীতে আবাসিক মিশন চালুর প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় আর্জেন্টিনার সমর্থন কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনায় দূতাবাস খুলবে বাংলাদেশ

আপডেট টাইম : 08:16:42 am, Thursday, 5 March 2026