চলতি মার্চ মাসের প্রথম তিন দিনে দেশে এসেছে ৫৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সেই হিসাবে প্রতিদিন গড়ে এসেছে প্রায় ১৯ কোটি ১৭ লাখ ডলার।
বুধবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২৮ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। সে হিসাবে চলতি বছর উল্লেখযোগ্য হারে প্রবাসী আয় বেড়েছে।
বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩০২ কোটি ৮০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৬০ শতাংশ বেশি।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
অন্যদিকে, ২০২৪–২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

প্রবাসীর কথা ডেস্ক 

















