Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু

ইরানে যুদ্ধের কারণে ফ্লাইট বাতিলের ফলে যেসব প্রবাসীর ভিসার শেষ হয়েছে, তাদের সাহায্য করতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় হটলাইন চালু করেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (৭ মার্চ) সকালে সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস এর উদ্যোগে হোলি উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ভিসার মেয়াদ যাদের শেষ হয়েছে তারা মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার তাদের স্বাধ্য অনুযায়ী সাহায্য করবে। প্রবাসীদের এসব সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে যারা মারা গেছে, সেই খবর পাওয়া মাত্রই আমরা সে দেশের সরকারকে অবগত করেছি। প্রবাসীকল্যাণ মন্ত্রনালয় প্রতিনিয়ত এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও প্রতিনিয়ত খবর নিচ্ছেন।

মন্ত্রী আরিফুল হক আরও বলেন, হলি উৎসব মনিপুরী উৎসব। মনিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা রয়েছে। সরকার সেগুলো নিরসনের কার্যকর পদক্ষেপ নিবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু

আপডেট টাইম : 07:38:45 pm, Saturday, 7 March 2026