Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ভারতে বাংলাদেশি সন্দেহে নারী-শিশুসহ আটক ১২৪

ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে বিশেষ অভিযানে বাংলাদেশি সন্দেহে নারী ও শিশুসহ ১২৪ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৪৮ জন পুরুষ, ৪২ জন নারী এবং ৩৪ জন শিশু রয়েছে।

রোববার (৮ মার্চ) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুসহ ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বেঙ্গালুরু সিটি পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার পরিচালিত অভিযানে মোট প্রায় ২০০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে ১২৪ জনকে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা কয়েক বছর ধরে শহরের কাদুগোডি ও ভার্থুর থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অস্থায়ী বসতি গড়ে অবৈধভাবে বসবাস করছিলেন। বিদেশি নাগরিকদের শনাক্ত করতে পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিংয়ের নির্দেশে কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি)–এর চারটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছে ভারতে প্রবেশ বা সেখানে বসবাসের কোনো বৈধ নথি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের বাংলাদেশি হওয়ার মতো কোনো কাগজপত্রও উদ্ধার হয়নি।

বর্তমানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং আটকদের সম্ভাব্য ফেরত পাঠানোর বিষয়ে বিদেশি আঞ্চলিক নিবন্ধন দপ্তর (এফআরআরও)–এর কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

বেঙ্গালুরু সিটি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করতে গত কয়েক দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, গ্রেটার বেঙ্গালুরু কর্তৃপক্ষ এবং সমাজকল্যাণ বিভাগ সহায়তা করছে।

পুলিশ জানিয়েছে, অবৈধ বিদেশি নাগরিক শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

ভারতে বাংলাদেশি সন্দেহে নারী-শিশুসহ আটক ১২৪

আপডেট টাইম : 05:03:04 pm, Sunday, 8 March 2026