মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে অবস্থানরত মার্কিন সরকারের জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।
রোববার (৮ মার্চ) প্রকাশিত এক সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সৌদি আরব ভ্রমণের বিষয়ে মার্কিন নাগরিকদের নতুন করে ভাবতে অনুরোধ জানিয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সতর্কবার্তায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা, সশস্ত্র সংঘাত ও সন্ত্রাসী হামলার ঝুঁকি।
এছাড়া জরুরি পরিস্থিতিতে দেশত্যাগে বিধিনিষেধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কিছু সীমাবদ্ধতার বিষয়েও সতর্ক করা হয়েছে মার্কিন নাগরিকদের।
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদি আরবের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক 



















