Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইরানের ৫ নারী ফুটবলারকে ‘আশ্রয়’ দিলো অস্ট্রেলিয়া

ইরানের নারী ফুটবল দলের পাঁচ সদস্যকে মানবিক ভিসা দিয়ে অস্ট্রেলিয়ায় আশ্রয় দিয়েছে দেশটির সরকার। জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর পর তারা দেশে ফিরে গেলে ঝুঁকির মুখে পড়তে পারেন—এই আশঙ্কায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন।

মঙ্গলবার (১০ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্যানবেরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, এই নারী ফুটবলারদের পরিস্থিতি অস্ট্রেলিয়ানদের গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি জানান, তারা এখন অস্ট্রেলিয়ায় নিরাপদে থাকতে পারবেন এবং নিজেদের মতো করে জীবনযাপন করার সুযোগ পাবেন।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ যাদের মানবিক ভিসা দেওয়া হয়েছে তাদের নাম প্রকাশ করেছে। তারা হলেন—দলের অধিনায়ক জাহরা ঘাঁবারি, মিডফিল্ডার ফাতেমেহ পাসানদিহ, জাহরা সারবালি আলিশাহ, মোনা হামুদি এবং ডিফেন্ডার আতেফেহ রামেজানিজাদেহ।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬ উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে থাকা ইরানি দলের অন্য খেলোয়াড়রা বর্তমানে গোল্ড কোস্টের একটি হোটেলে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, দলের অন্য সদস্যদের মধ্যেও কেউ চাইলে অস্ট্রেলিয়ায় থাকার সুযোগ বিবেচনা করা হতে পারে।

সূত্র: আল জাজিরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

ইরানের ৫ নারী ফুটবলারকে ‘আশ্রয়’ দিলো অস্ট্রেলিয়া

আপডেট টাইম : 02:49:45 pm, Tuesday, 10 March 2026