Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছেছে। তার মতে, সংঘাতটি খুব শিগগিরই শেষ হতে পারে, যদিও চলতি সপ্তাহেই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা নেই।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলার মধ্যে ইরানের বিভিন্ন শহরে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সমর্থনে বড় ধরনের সমাবেশ হয়েছে। হাজারো মানুষ এতে অংশ নেয়।

অন্যদিকে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। বাহরাইন, কুয়েত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলে এসব হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। একই সময় লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৮৬ জন ছাড়িয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ট্রাম্প আরও মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানে কোনো সর্বোচ্চ নেতা দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। তার এই বক্তব্যকে অনেকেই ইরানের নতুন নেতৃত্ব নিয়ে মার্কিন প্রভাবের ইঙ্গিত হিসেবে দেখছেন।

উল্লেখ্য, রোববার (৮ মার্চ) ইরানের বিশেষ পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করে। তিনি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতাকে আন্তর্জাতিক বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নিতে হবে। তার মতে, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া নতুন নেতৃত্ব দীর্ঘস্থায়ী হওয়া কঠিন হতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

আপডেট টাইম : 11:38:59 am, Tuesday, 10 March 2026