ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইতোমধ্যে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারের মধ্যেই জ্বালানি তেলটি বাংলাদেশে পৌঁছাবে।
জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং সরবরাহ ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় রাখতেই সরকার দ্রুত এই উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে জ্বালানি সরবরাহ জোরদার করতে ভারত থেকে অতিরিক্ত ডিজেল আমদানির প্রস্তাব দেওয়া হয়। রোববার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে বাংলাদেশ–ভারত পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেন।

প্রবাসীর কথা ডেস্ক 



















