Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানের সামরিক বাহিনীর ছোড়া দুটি ড্রোন বিমানবন্দরের আশপাশে আঘাত হানলে এক বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত হন।

বুধবার (১১ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় দুটি ড্রোন বিধ্বস্ত হলে চারজন আহত হন।

দুবাই মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন আঘাত হানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এই ঘটনার পরও বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে একজন বাংলাদেশি প্রবাসী ও ঘানার দুই নাগরিক সামান্য আহত হয়েছেন। এছাড়া একজন ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের জেরে অঞ্চলজুড়ে বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে কাতারসহ বেশ কয়েকটি দেশের আকাশসীমা আংশিক বা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর ফলে অনেক ফ্লাইট বাতিল, সময় পরিবর্তন বা রুট পরিবর্তনের ঘটনা ঘটছে।

এই উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব পড়েছে এবং তেলের দাম বেড়েছে। ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ও ইতিহাদসহ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনায়ও বিঘ্ন ঘটেছে।

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। আন্তর্জাতিক যাত্রী পরিবহনের ক্ষেত্রে এটি অন্যতম শীর্ষস্থানীয়। গত বছর প্রায় ১০ কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছেন।

এদিকে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি দিয়েছে।

ইরানের খাতাম আল-আনবিয়া যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং স্বার্থকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে।

তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের একটি ব্যাংকে হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ওই অঞ্চলে তাদের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলো লক্ষ্যবস্তু হতে পারে।

ইরানি এই মুখপাত্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছেন।

সূত্র: রয়টার্স, এএফপি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

আপডেট টাইম : 05:35:56 pm, Wednesday, 11 March 2026