Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

পবিত্র রোজায় ওমরাহ পালন নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

Muslim pilgrims circle the Kaaba and pray at the Grand Mosque as Saudi Arabia welcomes back pilgrims for the 2022 haj season, after the kingdom barred foreign travellers over the last two years because of the coronavirus disease (COVID-19) pandemic, in the holy city of Mecca, Saudi Arabia July 1, 2022. REUTERS/Mohammed Salem

রমজানের শেষ ১০ দিনে মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে অতিরিক্ত ভিড় এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে ওমরাহ পালনের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভিড় কমাতে তীর্থযাত্রীদের ব্যস্ত সময় এড়িয়ে ওমরাহ পালনের পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাফিক সূচক অনুযায়ী বিকেল ৪টা থেকে রাত ১০টা এবং ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত সময় সবচেয়ে বেশি ভিড় থাকে।

মন্ত্রণালয়ের মতে, তুলনামূলক স্বস্তিতে ও কম ভিড়ে ওমরাহ পালনের উপযুক্ত সময় হলো সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। এছাড়া রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত মাঝারি মাত্রার ভিড় থাকে।

শৃঙ্খলা বজায় রাখতে এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ উন্নত নিরাপত্তা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে বলেও জানানো হয়েছে।

রমজানের শেষ দিকে ওমরাহ পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এজন্য নিরাপত্তা বাহিনীও প্রস্তুতি জোরদার করেছে। কর্তৃপক্ষের লক্ষ্য, তীর্থযাত্রীরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ইবাদত সম্পন্ন করতে পারেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

পবিত্র রোজায় ওমরাহ পালন নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

আপডেট টাইম : 05:45:35 pm, Wednesday, 11 March 2026