Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

হরমুজ প্রণালিতে তিনটি কার্গো জাহাজে হামলা

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে পরপর তিনটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটলেও নাবিকদের অধিকাংশকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, বুধবার যুক্তরাজ্যের ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) এ ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়ুরি নারি ওমানের উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়। জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তা নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিবেশগত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রয়োজনীয় সংখ্যক নাবিক এখনো জাহাজে অবস্থান করছেন।

এর আগে জাপানের পতাকাবাহী কনটেইনার জাহাজ ওয়ান ম্যাজেস্টি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে আঘাতের মুখে পড়ে। তবে জাহাজটির সব নাবিক নিরাপদ রয়েছেন এবং জাহাজটি নিরাপদ নোঙরস্থানের দিকে অগ্রসর হচ্ছে।

তৃতীয় হামলার শিকার হয়েছে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার স্টার গুইনেথে। দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে জাহাজটি আঘাতপ্রাপ্ত হলেও নাবিকরা অক্ষত আছেন।

মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। এখন পর্যন্ত অন্তত ১৪টি জাহাজ বিভিন্ন হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্র: রয়টার্স, এএফপি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

হরমুজ প্রণালিতে তিনটি কার্গো জাহাজে হামলা

আপডেট টাইম : 05:53:01 pm, Wednesday, 11 March 2026