Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:17:54 pm, Friday, 13 March 2026
  • 28 বার

রাশিয়ার তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (OFAC) বৃহস্পতিবার এক অনলাইন নোটিশে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য বহনকারী জাহাজগুলোকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিশ্বব্যাপী অবাধে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর মস্কোর তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা ও জ্বালানি বাজারের অনিশ্চয়তার মধ্যে এই নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হলো।

সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এর জেরে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কড়াকড়ি আরোপের হুমকি দেয়, যা বিশ্ব জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তার মতে, এই পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনার মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে।

অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে হরমুজ প্রণালি বন্ধ রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, চলমান সংঘাতের মধ্যে ইরান তার অবস্থান থেকে সরে আসবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : 05:17:54 pm, Friday, 13 March 2026