Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার

ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে হতাহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ইরানের হামলায় অন্তত ১২ জন ইসরায়েলি নিহত এবং প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার পর থেকে ২ হাজার ৯৭৫ জন আহত হওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, প্রকৃত আহতের সংখ্যা ৩ হাজার ২০০ ছাড়িয়ে যেতে পারে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, আহতদের মধ্যে বর্তমানে ৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ হাজারেরও বেশি আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এর জবাবে ইরান ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আটজন মার্কিন সেনা নিহত হওয়ার খবরও বিভিন্ন সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার

আপডেট টাইম : 03:18:01 pm, Saturday, 14 March 2026