Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নেতানিয়াহুকে খুঁজে হত্যা করার অঙ্গীকার আইআরজিসির

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে। রোববার আইআরজিসির এক বিবৃতিতে নেতানিয়াহুকে সরাসরি লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করা হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইআরজিসির সংবাদমাধ্যম সেপাহ নিউজ জানিয়েছে, ‘‘যদি এই ‘শিশু হত্যাকারী’ অপরাধী বেঁচে থাকেন, আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাকে তাড়া করে হত্যা করব।’’

নেতানিয়াহুর অবস্থান নিয়ে গত কয়েক দিনে জল্পনা তৈরি হয়েছে। ১২ মার্চ তার অফিস থেকে প্রকাশিত একটি ভিডিওতে নেতানিয়াহুর হাতের আঙুলগুলো দেখতে ছয়টি মনে হলেও পরবর্তীতে গণমাধ্যম জানিয়েছে, এটি কেবল ক্যামেরা ও লাইটের ফোকাসের কারণে বিভ্রান্তি।

২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে নেতানিয়াহু সর্বশেষ সংবাদ সম্মেলনে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি পরোক্ষ হুমকি দিয়েছিলেন এবং ইসরায়েলি সামরিক অভিযানের পক্ষে অবস্থান স্পষ্ট করেছিলেন।

এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যু নিয়ে বিভিন্ন ভুয়া খবর ছড়ানো হয়েছে। তবে তার অফিস ইতোমধ্যেই এ ধরনের খবর অস্বীকার করেছে এবং জানিয়েছে, প্রধানমন্ত্রী নিরাপদ আছেন।

নেতানিয়াহুর পরিবার ও সহকর্মীরা এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেননি। তবে কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর মতে, তার ছেলে ইয়ার নেতানিয়াহুও সাম্প্রতিক সময়ে সক্রিয় নয়।

সূত্র: এএফপি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

নেতানিয়াহুকে খুঁজে হত্যা করার অঙ্গীকার আইআরজিসির

আপডেট টাইম : 04:25:48 pm, Sunday, 15 March 2026