Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আজ থেকে টানা সাত দিনের ছুটি শুরু

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। সোমবার (১৬ মার্চ) ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদ উপলক্ষে সরকার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের ছুটি নির্ধারণ করেছে।

স্বাভাবিক নিয়মে ১৭ মার্চ পবিত্র শবে কদরের সরকারি ছুটি। এছাড়া ঈদকে কেন্দ্র করে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। মাঝখানে ১৮ মার্চ কর্মদিবস থাকলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মন্ত্রিসভার বৈঠকে ওই দিনও ছুটি ঘোষণা করা হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১৮ মার্চকে ছুটির দিন হিসেবে প্রজ্ঞাপন জারি করে।

এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার টানা সাত দিন ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন। এই ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলো আবার স্বাভাবিক কার্যক্রম শুরু করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

আজ থেকে টানা সাত দিনের ছুটি শুরু

আপডেট টাইম : 01:02:49 pm, Tuesday, 17 March 2026