Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যথাক্রমে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপে এলাকায় প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর কিছুক্ষণ পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমার অঞ্চলের কাছে দ্বিতীয় ও আরও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ক্ষয়ক্ষতির মাত্রা গুরুতর হলে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত ভেনেজুয়েলা সরকার নিহত বা আহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি।

ভূমিকম্পের পর রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নিয়েছেন। আফটারশকের আশঙ্কায় অনেকেই এখনও বাসায় ফিরতে সাহস করছেন না।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, কয়েকটি ভবন ধসে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও পাওয়া যায়নি।

ইউএসজিএস আরও জানিয়েছে, ভূমিকম্পের কারণে ভূমিধস এবং মাটির তরলীকরণ (লিকুইফ্যাকশন)-এর ঝুঁকি রয়েছে, যা অতিরিক্ত ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।

এদিকে, ভূমিকম্পের কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতা পর্যন্ত অনুভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও পরিস্থিতি মূল্যায়নের কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।

দুর্যোগ-পরবর্তী পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক সংস্থাগুলোও। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানতে আরও সময় লাগতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা

আপডেট টাইম : 09:57:52 am, Thursday, 25 June 2026