Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের

বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল তুরস্কের। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শেষ করেছে ইউরোপের দলটি।

প্রথম দুই ম্যাচে পরাজয়ের কারণে নকআউট পর্বে ওঠার সুযোগ হারানো তুরস্কের জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার। অন্যদিকে, যুক্তরাষ্ট্র আগেই শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছিল।

ম্যাচের শুরুতেই তৃতীয় মিনিটে ট্রাস্টির গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। কর্নার থেকে আসা বলে হাফ-ভলিতে দারুণ এক গোল করে স্বাগতিকদের লিড এনে দেন তিনি।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি তুরস্ক। ১০ মিনিটে গুলেরের গোলে সমতায় ফেরে দলটি। এরপর ৩১তম মিনিটে ওরকুন কোকচুর গোল তুরস্ককে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়। এরেন এলমালির পাস থেকে গোলটি করেন কোকচু।

বিরতির পর ৪৯তম মিনিটে সেবাস্তিয়ান বারহল্টারের গোলে আবারও সমতা ফেরায় যুক্তরাষ্ট্র। ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছিল।

কিন্তু নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে জয়সূচক গোল করে তুরস্ক। তাতে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

এই জয়ের পরও প্রথম দুই ম্যাচে পাওয়া হার তুরস্কের নকআউটের আশা শেষ করে দেয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্র গ্রুপপর্ব পেরিয়ে শেষ ৩২-এ খেলবে। আগামী ২ জুলাই নকআউট পর্বে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে স্বাগতিকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের

আপডেট টাইম : 09:52:36 am, Friday, 26 June 2026