Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে মিশর

নাটকীয় এক ম্যাচ শেষে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ইতিহাস গড়েছে মিশর। ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি। অন্যদিকে যোগ করা সময়ে জয়সূচক গোল করেও ভিএআর পর্যালোচনায় অফসাইডের কারণে তা বাতিল হওয়ায় অপেক্ষা বাড়ল ইরানের।

শনিবার (২৭ জুন) সিয়াটলের স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচটি শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনায় ভরপুর ছিল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মিশর। প্রথমার্ধে মাহমুদ সাবের গোল করে দলকে লিড এনে দেন। তবে মাত্র নয় মিনিট পরই রামিন রেজাইনের গোলে সমতায় ফেরে ইরান।

ম্যাচের যোগ করা সময়ে ইরান আরও একটি গোল করে জয়ের আনন্দে মেতে উঠলেও ভিএআর পর্যালোচনার পর সেটি অফসাইডের কারণে বাতিল করা হয়। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ে তিন ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে গ্রুপের রানার্সআপ হয় মিশর। একই সময়ে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়ে সমান ৫ পয়েন্ট পেলেও উন্নত গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম।

তিনটি ম্যাচেই ড্র করে ৩ পয়েন্ট পাওয়া ইরান এখনও সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় টিকে রয়েছে। বর্তমানে তারা ওই তালিকার ষষ্ঠ স্থানে আছে। তবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত হবে কি না, তা জানতে দলটিকে রোববার (২৮ জুন) পর্যন্ত অপেক্ষা করতে হবে।

১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া মিশর এবারই প্রথম নকআউট পর্বে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়ল। রাউন্ড অব ৩২-এ আফ্রিকার দলটির প্রতিপক্ষ হবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়া।

অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করা বেলজিয়ামের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে মিশর

আপডেট টাইম : 11:00:47 am, Saturday, 27 June 2026