অন্যদিকে, এই ম্যাচে হারলেও তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে নরওয়ে।
যুক্তরাষ্ট্রের বস্টনে বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচটি ছিল গ্রুপের শীর্ষস্থান নির্ধারণের লড়াই। দুই দলই আগেই নকআউট পর্ব নিশ্চিত করায় ম্যাচে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনে উভয় দল।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম আগের ম্যাচের তুলনায় চারটি পরিবর্তন এনে তরুণ মিডফিল্ডার দেজিরে দুয়েকে শুরুর একাদশে সুযোগ দেন। অন্যদিকে, নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন একাদশে ১০টি পরিবর্তন করেন এবং নিয়মিত অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও গোলমেশিন আর্লিং হলান্ডকে বিশ্রামে রাখেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের দাপট দেখায় ফ্রান্স। সপ্তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন উসমান দেম্বেলে।
২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন দেম্বেলে। তবে দুই মিনিটেরও কম সময়ের মধ্যে থেলোনিয়াস আসগার্ড একটি গোল শোধ করে নরওয়েকে কিছুটা আশার আলো দেখান।
কিন্তু সেই আশা দীর্ঘস্থায়ী হয়নি। ম্যাচের ৩২তম মিনিটে আবারও গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে এবং ফ্রান্সের লিড ৩-১-এ উন্নীত করেন।
যোগ করা সময়ে তরুণ মিডফিল্ডার দেজিরে দুয়ে আরও একটি গোল করলে ৪-১ ব্যবধানে বড় জয় নিশ্চিত হয় ফ্রান্সের।
এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্বে শতভাগ সাফল্য ধরে রেখে শীর্ষস্থান নিশ্চিত করেছে ফরাসিরা। অন্যদিকে, পরাজয় সত্ত্বেও রানার্সআপ হিসেবে নকআউট পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে নরওয়ে।

স্পোর্টস ডেস্ক 



















