Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

দক্ষিণ আফ্রিকায় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা

দক্ষিণ আফ্রিকায় ৩০ জুনকে কেন্দ্র করে বিভিন্ন অভিবাসীবিরোধী সংগঠনের ঘোষিত কর্মসূচিকে ঘিরে উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন দেশটিতে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অনুমোদিত বিক্ষোভ কর্মসূচিগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার এবং প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিরাপত্তা উদ্বেগ ও চলমান পরিস্থিতির কারণে ইতোমধ্যে ঘানা, মোজাম্বিক, মালাউই ও জিম্বাবুয়ের হাজারো নাগরিক দক্ষিণ আফ্রিকা ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

প্রবাসী বাংলাদেশিদের অনেকেই জানিয়েছেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং নিরাপত্তার স্বার্থে অপ্রয়োজনীয় চলাচল সীমিত রাখছেন। কমিউনিটি নেতারাও সবাইকে শান্ত থাকার, আইন মেনে চলার এবং শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের হাইকমিশনার শাহ্ আহমেদ শফী কোয়াজুলু-নাটাল প্রদেশে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে, ৩০ জুনকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন চালু করেছে প্রিটোরিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। নিরাপত্তা-সংক্রান্ত যেকোনো জরুরি তথ্য ও সহায়তার জন্য এই বিশেষ হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ৩০ জুনকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানে অভিবাসন নীতি নিয়ে একাধিক বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, যে কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর বা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা

আপডেট টাইম : 08:43:40 pm, Tuesday, 30 June 2026