Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৯৭০ কোটি টাকা

চলতি বছরের জুন মাসের প্রথম ২৯ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৬৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৩২ হাজার ৯৭০ কোটি ৬৫ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।

আজ মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেনের দেওয়া তথ্য মতে, গতকাল সোমবার (২৯ জুন) প্রবাসী আয় এসেছে এক হাজার ২২৭ কোটি ৫০ লাখ টাকা। গত বছরের জুন মাসের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স এসেছিল ২৭০ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় কমেছে শূন্য দশমিক ৮০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৯ জুন পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ৫৪৪ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল তিন হাজার ২১ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৭ দশমিক ৩০ শতাংশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৯৭০ কোটি টাকা

আপডেট টাইম : 08:27:05 pm, Tuesday, 30 June 2026