Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইউরোপে তাপপ্রবাহে ৩ দেশে মৃত্যু ৩৭০০

জুন মাসের তীব্র তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত তিন হাজার ৭০০ জন মানুষের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, এ সংখ্যা এখনো প্রাথমিক এবং সময়ের সাথে সাথে এ সংখ্যা আরও বাড়তে পারে।

জিও নিউজের খবরে বলা হয়, ২০ থেকে ২৮ জুন পর্যন্ত স্থায়ী হওয়া এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং স্বাস্থ্যসেবার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, এই চরম তাপপ্রবাহের কারণ প্রায় নিশ্চিতভাবেই জলবায়ু পরিবর্তন।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট শুক্রবার (৩ জুলাই) স্থানীয় টেলিভিশনকে জানান, তাপপ্রবাহ চলাকালে দেশটিতে অতিরিক্ত দুই হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ থেকে ২৮ জুনের মধ্যে আগের সপ্তাহের তুলনায় বাড়িতে মৃত্যুর সংখ্যা ৯১ শতাংশ বেড়েছে। একই সময়ে বৃদ্ধাশ্রম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

জনস্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, ১৮ থেকে ২৯ জুনের মধ্যে দেশটিতে প্রায় এক হাজার ২০০ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি। এছাড়া ৬৫ বছরের কম বয়সীদের মধ্যে ১৮০ জনের মৃত্যুর তথ্যও নথিভুক্ত হয়েছে।

এক বিবৃতিতে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘ তাপপ্রবাহের সময় এ ধরনের অতিরিক্ত মৃত্যুর ঘটনা এই দেশে নজিরবিহীন।’ অন্যদিকে নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ জানিয়েছে, তাপপ্রবাহের কারণে দেশটিতে প্রায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগেরই বয়স ৮০ বছরের বেশি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

ইউরোপে তাপপ্রবাহে ৩ দেশে মৃত্যু ৩৭০০

আপডেট টাইম : 03:08:07 pm, Saturday, 4 July 2026