Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতে মধ্যবিত্তের ভাগ্য বদলের জনপ্রিয় লটারি ‘বিগ টিকিট’-এর ২৮৮তম সিরিজে বাজিমাত করেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আতিক হাসান। সান্ত্বনা পুরস্কার হিসেবে তিনি জিতে নিয়েছেন ১ মিলিয়ন আমিরাতি দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ২০ লাখ টাকারও বেশি। খবর গালফ নিউজের।

আতিক হাসানের পাশাপাশি ভারতীয় চার প্রবাসীও এই লটারিতে প্রত্যেকে ১ মিলিয়ন দিরহাম করে জিতেছেন। সব মিলিয়ে এবারের ড্রাইভে মোট ৫ মিলিয়ন দিরহামের (প্রায় ১৬ কোটি টাকা) সান্ত্বনা পুরস্কার দেয়া হয়েছে। তবে বাংলাদেশিদের কাছে এই ড্র-এর সবচেয়ে বড় আকর্ষণ ছিল প্রবাসী আতিকের এই অবিশ্বাস্য জয়। আতিকের ৩৫৯৬৮৫ নম্বর টিকিটটি তাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দেয়।

লটারির এই ড্র-তে যেমন দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে, তেমনি অলৌকিক ভাগ্যবানের দেখাও মিলেছে। বিমানবন্দরে কর্মরত ৩২ বছর বয়সী প্রবাসী অখিল এনবি বন্ধুদের সাথে নিয়ে জীবনে প্রথমবারের মতো বিগ টিকিটের লটারি কিনেছিলেন। আর প্রথমবারেই তিনি জিতে নিয়েছেন ১ মিলিয়ন দিরহাম। অখিল জানান, এই টাকা তিনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন।

অন্যদিকে, কেরালার প্রবাসী উপেন্দ্রন সিজু বিগত ২০ বছর ধরে আরব আমিরাতে আছেন। তিনি গত ৯ বছর ধরে প্রতি মাসে ২০ জনের একটি গ্রুপ নিয়ে টিকিট কেটে আসছিলেন। অবশেষে ৯ বছর পর তাদের টিকিট জয়ী হয়েছে।

একইভাবে শিবপ্রসাদ রবীন্দ্রন নামের এক অয়েল অ্যান্ড গ্যাস সুপারভাইজার টানা ১২ বছর ধরে ২৭ জনের গ্রুপ নিয়ে লটারি কেটে আসছিলেন। ১২ বছর পর পাওয়া এই জয়ের টাকা দিয়ে তিনি দেশে থাকা মেয়ের পড়াশোনার খরচ জোগাবেন ও পরিবারের স্বপ্ন পূরণ করবেন। ল্যান্সী প্যারিস নামের আরেক ভারতীয় প্রবাসীও এই ড্র-তে ১ মিলিয়ন দিরহাম জিতেছেন।

বিগ টিকিটের জুলাই মাসের এই বিশেষ ক্যাম্পেইন এখনো শেষ হয়নি। আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া লাইভ ড্র-তে ঘোষণা করা হবে ২০ মিলিয়ন দিরহামের (প্রায় ৬৪ কোটি টাকা) মেগা জ্যাকপট বিজয়ী। এছাড়া সান্ত্বনা পুরস্কার এবং বিলাসবহুল মাসেরাতী গ্রেকিল ও ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি জেতার সুযোগ তো থাকছেই। প্রবাসীরা বিগ টিকিটের অফিশিয়াল ওয়েবসাইট এবং আবুধাবি ও আল আইনের আউটলেট থেকে এই লটারির টিকিট সংগ্রহ করতে পারবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

আপডেট টাইম : 12:14:22 pm, Thursday, 9 July 2026