Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

ফের কুয়েত–ঢাকা রুটে ফ্লাইট বাতিল, চরম বিপাকে প্রবাসীরা

আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব কাটিয়ে চলতি মাসে পুনরায় চালু হওয়ার কথা থাকলেও আবারও কুয়েত–ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত কুয়েতগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে দেশে ফেরা কিংবা কর্মস্থলে যোগ দিতে প্রস্তুত হাজারো বাংলাদেশি প্রবাসী চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–কুয়েতের কান্ট্রি ম্যানেজার এ.কে.এম. ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী অনিবার্য কারণে কুয়েত রুটের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্টদের দ্রুত বিষয়টি জানিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে তারা প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা নিতে পারেন।

ফ্লাইট বাতিলের ঘোষণায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সেইসব প্রবাসী, যারা দীর্ঘদিন অপেক্ষার পর দেশে ফেরার কিংবা ছুটি শেষে কুয়েতে কর্মস্থলে যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। অনেকেই বাধ্য হয়ে অন্য এয়ারলাইন্সের উচ্চমূল্যের টিকিট কিনছেন, ফলে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

বিশেষ করে যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে বা যাদের জরুরি প্রয়োজনে যাতায়াত প্রয়োজন, তাদের দুর্ভোগ আরও বেড়েছে। হঠাৎ ফ্লাইট স্থগিত হওয়ায় অনেকের ব্যক্তিগত ও পেশাগত পরিকল্পনা ভেস্তে গেছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই কুয়েত–ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করা হবে। তবে কবে থেকে নিয়মিত ফ্লাইট চালু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

এদিকে প্রবাসীরা দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে কুয়েত–ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালু করার দাবি জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে ফ্লাইট বন্ধ থাকায় কর্মজীবন, পারিবারিক প্রয়োজন এবং আর্থিকভাবে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

ফের কুয়েত–ঢাকা রুটে ফ্লাইট বাতিল, চরম বিপাকে প্রবাসীরা

আপডেট টাইম : 10:00:21 am, Tuesday, 14 July 2026