Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় ৩৪তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ার পেনাংয়ে একটি নির্মাণাধীন ভবনের ৩৪তলা থেকে নিচে পড়ে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বায়ান মুতিয়ারা এলাকার ১৩ নম্বর মুকিমের একটি নির্মাণ সাইটে গত ১২ জুলাই আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৫ জুলাই) পেনাংয়ের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত বাংলাদেশি ওই সাইটের পেইন্টিং, প্লাস্টারিং ও হাউসকিপিংয়ের কাজে নিয়োজিত একটি সাব-কন্ট্রাক্টর কোম্পানির অধীনে কর্মরত ছিলেন। দুর্ঘটনার দিন ওই শ্রমিক ৩৪ তলায় কাজ করার সময় কোনোভাবে নিচে পড়ে যান এবং পরবর্তীতে ৯ তলার ক্যানোপি ছাদের ওপর তার মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে পেনাং হাসপাতালের একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই শ্রমিককে মৃত ঘোষণা করে। এই ঘটনার পর পেনাংয়ের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ তাৎক্ষণিকভাবে একটি তদন্ত দল ঘটনাস্থলে পাঠায় এবং তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সাব-কন্ট্রাক্টরকে খোলা জায়গায় সব ধরনের পেইন্টিং ও প্লাস্টারিংয়ের কাজ অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়ে নিষেধাজ্ঞা নোটিশ জারি করে। একই সাথে নির্মাণ সাইটের খোলা প্রান্ত বা ঝুঁকিপূর্ণ অংশগুলোতে প্রয়োজনীয় সুরক্ষাবেষ্টনী দিতে ব্যর্থ হওয়ায় মূল ঠিকাদার প্রতিষ্ঠানকেও আলাদা একটি নিষেধাজ্ঞা নোটিশ দেওয়া হয়েছে।

পেনাংয়ের নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের পরিচালক খাইরোজী আসরি এই দুর্ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কর্মক্ষেত্রে বিশেষ করে উঁচুতে কাজ করার ক্ষেত্রে সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত। তিনি ১৯৯৪ সালের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য আইন এবং ২০২৪ সালের নির্মাণ কাজের বিধিমালা অনুযায়ী সব নিয়োগকর্তা ও ঠিকাদারদের কর্মক্ষেত্রের ঝুঁকি চিহ্নিত করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এছাড়া কর্মক্ষেত্রের যেকোনো দুর্ঘটনা গোপন করা বা রিপোর্ট না করা একটি শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে তিনি জানান, এই ঘটনার পেছনে আইনের কোনো লঙ্ঘন হয়েছে কি না তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মালয়েশিয়ায় ৩৪তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : 08:45:40 pm, Thursday, 16 July 2026