Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গতবছর থেকে চলতি বছর পর্যন্ত ৯২ হাজারেরও বেশি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশজুড়ে পরিচালিত বিভিন্ন অভিযানে ১ লাখ ৩০ হাজার বিদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।

মঙ্গলবার (২১ জুলাই) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল ১০৪তম অভিবাসন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান।

অনুষ্ঠানে উপপ্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি এবং অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান উপস্থিত ছিলেন।

সাইফুদ্দিন নাসুতিওন বলেন, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশ, বৈধ পাসের অপব্যবহার এবং ভিসা মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থানসহ বিভিন্ন অভিবাসন অপরাধে জড়িত বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, যারা বৈধ প্রবেশপথ ব্যবহার না করে দেশে প্রবেশ করেছে, পাসের অপব্যবহার করেছে অথবা নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অভিবাসন বিভাগ ভবিষ্যতেও কোনো ধরনের আপস ছাড়াই এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন বিভাগের সক্ষমতা বাড়াতে কৌশলগত ও আধুনিক আইন প্রয়োগকারী সরঞ্জাম সংগ্রহে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে।

তিনি অভিবাসন বিভাগকে জাতীয় নিরাপত্তা জোরদার, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক পরিবেশ সৃষ্টি এবং জনসেবার দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানান। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিভাগটির ভূমিকা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

সাইফুদ্দিন বলেন, প্রতিষ্ঠাকালীন সময়ে অভিবাসন বিভাগের দায়িত্ব মূলত শ্রমিক ও ব্যবসায়ীদের প্রবেশ নিয়ন্ত্রণে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এর পরিধি অনেক বিস্তৃত। এখন সীমান্ত নিরাপত্তা, বিদেশিদের অবস্থান ব্যবস্থাপনা, মানবাধিকার, কল্যাণ এবং জাতীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিভাগটি।

তিনি আরও বলেন, অভিবাসন বিভাগের সেবার দক্ষতা দেশের অর্থনৈতিক প্রতিযোগিতামূলক সক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলে। দ্রুত ও কার্যকর অভিবাসন সেবা বিদেশি বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মালয়েশিয়ার প্রতি আস্থা বৃদ্ধি করে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে মালয়েশিয়ার পাসপোর্ট বিশ্বের তৃতীয় শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি অর্জন করেছে। পাশাপাশি নতুন পাসপোর্ট ইস্যু বা নবায়নের পুরো প্রক্রিয়া মাত্র এক ঘণ্টার মধ্যে সম্পন্ন হচ্ছে, যা বিশ্বের দ্রুততম পাসপোর্ট সেবা ব্যবস্থাগুলোর একটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার

আপডেট টাইম : 04:40:04 pm, Wednesday, 22 July 2026