Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫

সিরিয়ায় রাজধানী দামেস্কে দুই বাসের সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। শনিবার(২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেইর আল-জোরও দামেস্কের মধ্যবর্তী সড়কে এই ঘটনা ঘটে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি পূর্ব সিরিয়াকে রাজধানী দামেস্কের সঙ্গে সংযুক্ত করেছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সিরিয়ান আরব নিউজ এজেন্সি’(সানা)-র তথ্যমতে, আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হোমস সামরিক হাসপাতালে স্থানান্তরের লক্ষ্যে দুর্ঘটনাস্থলে বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং অন্যটিতে সাধারণ যাত্রীরা ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।

দেইর আল-জোর ও দামেস্কের মধ্যবর্তী এই মহাসড়কটিতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল বলে পরিচিত। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের ফলে সিরিয়ার বেসামরিক অবকাঠামোর যে শোচনীয় দশা হয়েছে, এটি তারই প্রতিফলন।

গত অক্টোবরে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদান বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটিতে ২ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আল-সালেহ উল্লেখ করেন, সিরিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে এ ধরনের সড়ক দুর্ঘটনা।

সূত্র: আলজাজিরা, রয়টার্স।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫

আপডেট টাইম : 06:07:44 pm, Saturday, 25 July 2026