Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

মানবপাচার রোধে মালয়েশিয়ার সঙ্গে দূতাবাসের বৈঠক

লয়েশিয়ায় মানবপাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দেশটির সরকারের মানবপাচার দমন সংক্রান্ত দপ্তর ‘এটিপসম’-এর সঙ্গে একটি বৈঠক করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল।

গত ১৬ জুলাই আয়োজিত এ বৈঠককে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা। অন্যদিকে মালয়েশীয় সরকারের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ‘এটিপসম’-এর পরিচালক আসানী বিন লাদজানি।

এ সময় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সকল স্তরে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। এ ছাড়া, পাচারের শিকার ভিকটিম বিশেষত মহিলাদের উদ্ধার, আশ্রয় ও প্রত‍্যাবাসনের পাশাপাশি আইনি প্রক্রিয়া জোরদার করার মাধ্যমে এ সব অপরাধের মাত্রা কমিয়ে আনার লক্ষ্যে উভয় পক্ষ একযোগে কাজ করার সিদ্ধান্ত নেয়।

একই সঙ্গে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য দুই পক্ষ কর্তৃক যৌথ প্রোগ্রাম আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে।

পরিশেষে, উভয় প্রতিনিধিদল সম্মিলিত সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে উক্ত সভা শেষ করে। এ সময় বাংলাদেশ হাইকমিশন প্রতিনিধি দলে ছিলেন শ্রম কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সিলর (কনস্যুলার) ফিরোজ রাব্বানী এবং ফার্স্ট সেক্রেটারি ফাল্গুনী বাগচী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

মানবপাচার রোধে মালয়েশিয়ার সঙ্গে দূতাবাসের বৈঠক

আপডেট টাইম : 11:49:59 am, Friday, 31 July 2026