Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মলদোভায় বাংলাদেশি শ্রমবাজার—কথায় নয়, বাস্তবতায় যাচাই

বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের উদীয়মান শ্রমবাজার মলদোভার বাস্তব পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও মূল্যায়ন করেছেন বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি সরকারি প্রতিনিধি দল। রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহনাজ গাজী, প্রথম সচিব (শ্রম) এ. এইচ. ইরফান উদ্দিন আহমেদ এবং দূতালয় প্রধান শেখ কৌশিক ইকবাল সম্প্রতি সরকারি সফরে মলদোভা সফর করেন।

সফরকালে প্রতিনিধি দলটি প্রিমিয়ার গ্লোবাল এইচআর-এর কার্যক্রম পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত বাংলাদেশি কর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় কর্মস্থল, আবাসন, কর্মপরিবেশ, নিরাপত্তা, বেতন, খাবার ও অন্যান্য সুযোগ-সুবিধা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাদের সার্বিক অবস্থা মূল্যায়ন করা হয়।

প্রতিনিধি দল জানায়, বাংলাদেশ থেকে দক্ষ ও বৈধ কর্মী প্রেরণের মাধ্যমে মলদোভার শ্রমবাজারে ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি শুরু হয়েছে। বর্তমানে বেশ কয়েকজন বাংলাদেশি কর্মী সফলভাবে সেখানে কর্মরত রয়েছেন এবং নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।

কর্মকর্তারা বলেন, শুধু বিদেশে কর্মী পাঠানোই যথেষ্ট নয়; তাদের নিরাপত্তা, ন্যায্য কর্মপরিবেশ, আইনগত সুরক্ষা, মানবিক মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

কর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনায় প্রতিনিধি দল তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও অভিজ্ঞতার কথা শোনেন। প্রয়োজনে সরাসরি যোগাযোগের জন্য কর্মকর্তারা নিজেদের মোবাইল নম্বরও প্রদান করেন এবং বাংলাদেশ দূতাবাস সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন।

রাষ্ট্রদূত শাহনাজ গাজী ও দূতাবাসের কর্মকর্তারা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি দেশের প্রতিনিধি। তাই সততা, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখা প্রত্যেকের দায়িত্ব।

একই সঙ্গে তারা বৈধভাবে মলদোভায় অবস্থানরত এবং ভবিষ্যতে সেখানে যেতে আগ্রহীদের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, কোনো অবস্থাতেই অবৈধভাবে অন্য দেশে প্রবেশের চেষ্টা করা উচিত নয়। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং তা ব্যক্তিগত ঝুঁকির পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিরও ক্ষতি করতে পারে। এতে ভবিষ্যতে বৈধ শ্রমবাজারের সুযোগও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

কর্মকর্তারা আরও বলেন, বাংলাদেশি কর্মীরা শুধু রেমিট্যান্স যোদ্ধাই নন, তারা দেশের মর্যাদা, দক্ষতা ও সততার প্রতিনিধিও। তাদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই এই সরেজমিন পরিদর্শন পরিচালিত হয়েছে।

পরিদর্শনকালে প্রিমিয়ার গ্লোবাল এইচআর-এর চেয়ারম্যান ড. সৈয়দ শাহজাহান, স্থানীয় কর্মকর্তাবৃন্দ, মালয়েশিয়া প্রবাসী ও সাপ্তাহিক প্রবাসীর কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস. এম. রহমান পারভেজ, ইতালি প্রবাসী মিলন মিয়া, আল সাফির ওভারসিজের কর্ণধার প্রিন্স মাহমুদসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে মলদোভায় বাংলাদেশি কর্মীদের কর্মপরিবেশ, আবাসন, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ সম্পর্কে বাস্তব মূল্যায়নের পাশাপাশি বাংলাদেশ ও মলদোভার মধ্যে বৈধ, নিরাপদ ও টেকসই জনশক্তি সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং ইউরোপে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মলদোভায় বাংলাদেশি শ্রমবাজার—কথায় নয়, বাস্তবতায় যাচাই

আপডেট টাইম : 09:42:30 am, Tuesday, 4 August 2026