Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশি কৃষি শ্রমিকদের ভিসা দেবে ওমান, আবেদন শুরু ৯ আগস্ট

বাংলাদেশ থেকে আবার কৃষিশ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির শ্রম মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশের যৌথ অনুমোদনে এবং ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের (ওএএ) উদ্যোগে এই ভিসা প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

দেশটির জনপ্রিয় দৈনিক ‘ওমান ডেইলি অবজারভার’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের স্থানীয় কৃষকেরা এখন থেকে বাংলাদেশি কৃষিশ্রমিক নিয়োগের জন্য আনুষ্ঠানিকভাবে ভিসার আবেদন করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে এই সুযোগ পাবেন কেবল ওএএ-এর ‘আল ধাহিরাহ’ শাখার নিবন্ধিত সদস্য বা কৃষকেরা।

ওমানে নিবন্ধিত সার্ভিস সেন্টার ‘সানাদ’-এর এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, দেশটির নিবন্ধিত কৃষি সমিতিগুলোর জন্য বাংলাদেশ থেকে সর্বমোট ৫ হাজার কৃষিশ্রমিক নিয়োগের একটি বিশেষ কোটা অনুমোদন করা হয়েছে। এই কোটার আওতায় ওমানের বিভিন্ন গভর্নরেট বা প্রশাসনিক অঞ্চলে শ্রমিক ভাগ করে দেওয়া হবে। নিয়ম অনুযায়ী, প্রতিটি অঞ্চলের কৃষি সমিতি সর্বোচ্চ ৩৩০ জন বাংলাদেশি শ্রমিক নিয়োগের অনুমতি পাবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিসার জন্য আবেদন করতে ওমানি কৃষকদের বেশ কিছু শর্ত ও কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে জমির মালিকানা বা ইজারা সংক্রান্ত নথি (হিয়াজা), জাতীয় পরিচয়পত্র, মন্ত্রণালয়ের বৈধ ওয়ার্ক পারমিট এবং ২০২৬-২৭ কৃষি মৌসুমের জন্য চাষাবাদ সংক্রান্ত বিস্তারিত বিবরণী।

আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইবরির আল মুরতাফা এলাকায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে সরাসরি এই আবেদনপত্র জমা নেওয়া হবে। অসম্পূর্ণ বা কাগজপত্রহীন আবেদন সরাসরি বাতিল করা হবে বলে ওএএ-এর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওমানের দেশীয় শ্রম ও অভিবাসন আইন কঠোরভাবে মেনে চলে কৃষিখাতে মৌসুমী শ্রমিকের ঘাটতি মেটাতে ওমানি কৃষকদের সহযোগিতার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে দেশটির সরকার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

বাংলাদেশি কৃষি শ্রমিকদের ভিসা দেবে ওমান, আবেদন শুরু ৯ আগস্ট

আপডেট টাইম : 09:09:55 pm, Thursday, 6 August 2026