Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় ১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

মালয়েশিয়ায় বিভিন্ন খাতের শ্রম সংকট মোকাবিলায় ১৫ হাজার বিদেশি কর্মী নিয়োগের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল এ তথ্য জানিয়েছেন।

বুধবার (৫ আগস্ট) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ফাহমি বলেন, প্রধানমন্ত্রী মানবসম্পদ মন্ত্রণালয়কে বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত ১৫ হাজার আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট খাতগুলোর শ্রমিকের চাহিদা দ্রুত পূরণ করা এবং দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করা।

এর আগে গত ২৪ জুলাই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে বিদেশি কর্মীর ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে সমস্যার সমাধান করতে নির্দেশ দেওয়া হয়।

সরকারের এই মুখপাত্র বলেন, সরকার রেস্তোরাঁ মালিকদের শ্রমিক সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া অবশ্যই সুশৃঙ্খল ও বিদ্যমান নীতিমালা অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মালয়েশিয়ায় ১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

আপডেট টাইম : 08:52:11 pm, Thursday, 6 August 2026